_মে-দিবসের বাওয়ালি_
কি রে পল্টন! জানিস বস,আজ 'মে-ডে'!?
আজকের দিনে কিছু কেস-টেস আছে নাকি গুরু...?
_আজ 'মেহনতী', থুড়ি মাথানত মানুষদের, ধুর...
মানুষের মত দেখতে 'ওদের' - জয়দিবস!
হে হে,মানে 'ডে অফ ভিক্ট্রি...'
হা!হা! হাসালে কেল্টু দা,ওদের আবার জয়!
সে কি করে হয়...কিন্তু 'ওরা কারা?'
ও হল _আলেক্সেই_,ভাল নাম মাক্সিমিচ,দক্ষিণেশ্বরের
ধাড়ে বাড়ি,মা'কে খুঁজে পায়নি,আজও খুঁজছে..।
ওটা _পলেভয়_,একটা পা নেই,এখন ভিক্ষা করে;
এ হল _পুশকিন_,ডুয়েল তো উঠে গেছে,তাই
সবাই ঘুমিয়ে গেলে,ও ওর পিস্তল টা নিয়ে
পাহাড়া দেয়,ফুটপাথে গজিয়ে ওঠা 'গণতন্ত্র'কে।
এই যে _অস্ত্রভস্কি_-নাম করা চিত্রকর,কিন্তু
শুধু 'দুর্ভিক্ষের' ছবি আকে,আর রঙ হিসাবে
ব্যবহার করে নর্দমার জল,আর
রাজভবনে পড়ে থাকা তাজা রক্ত...।
উফ! আর এই কানে তালা ধরানো _শব্দ_ টা?
সমুদ্রের ওপার থেকে আসছে?
না,ওটা দুটো আওয়াজের মিশ্রন--
একটা ওই রিসার্চ সেন্টারের যন্ত্র তৈরির শব্দ, আরেকটা
ওই দ্যাখ... _জন হেনরী_ বাঁশী নিয়ে রেওয়াজে বসেছে,
আর _রবসন_এর হাতে করতাল...।
আজ গোধূলিতে সবাই মিলে _নাম সংকীর্তন_ এ বসবে...।
_চিন্তা করিসনা ভাই,আজ শেষ রাতেই...
তিনি আসবেন ,যার করা বাওয়ালে...
এই খামখেয়াল কবিতা!!!

Post a Comment